😂 হাসির ডোজ প্রতিদিন

যাহ দুষ্টু

বাংলার সেরা কৌতুক, মজার গল্প আর হাসির খোরাক। প্রতিদিন নতুন নতুন কৌতুক পড়ুন আর হাসতে হাসতে দিন কাটান।

পারিবারিক

হবু বেয়াই

বন্ধু

প্লাস্টিক সার্জারির পর

১ম বন্ধু: কিরে তোর মন খারাপ কেন? ২য় বন্ধু: আর বলিস না। এক বান্ধবীকে প্লাস্টিক সার্জারির জন্য ১ লাখ টাকা ধার দিয়েছিলাম। অপারেশনের পর এখন আর চিনতেই পারছি না।

ডাক্তার-রোগী

পালস পরীক্ষা

পারিবারিক

ফেল করেও খুশি

📰 সর্বশেষ কৌতুক

মোবাইল ফেসলক
স্বামী-স্ত্রী

মোবাইল ফেসলক

স্বামী: কী ব্যাপার, রাতে ঘুমাতে যাওয়ার আগে হঠাৎ মেকআপ করছো যে? স্ত্রী: মোবাইল ফোনটা ফেসলক করার সময় মেকআপ করা ছিল। এখন মেকআপ ছাড়া খুলছে না, তাই।

🗓 February 11, 2026
সূর্য কোন দিকে উঠে?
ছাত্র-শিক্ষক

সূর্য কোন দিকে উঠে?

https://www.youtube.com/watch?v=gi0OSYQz590 শিক্ষক: তুমি বলো দেখি সূর্য কোন দিকে উঠে? ছাত্র: ম্যাডাম, আগামীকাল বলি। শিক্ষক: কেন, আজকে বলতে সমস্যা কী? ছাত্র: না, ইয়ে, মানে, ম্যাডাম আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গিয়েছিল। তাই খেয়াল করতে পারিনি সূর্য কোন দিকে উঠেছে।

🗓 February 09, 2026
অর্ধেক বিয়েই হতো না
আইন-আদালত

অর্ধেক বিয়েই হতো না

নারীপক্ষের উকিল: পুরুষেরা মহিলাদের সাথে বিয়ের আগে যে রকম ব্যবহার করে সেই রকম যদি বিয়ের পরও করত তাহলে অর্ধেক ডিভোর্সই হতো না। পুরুষপক্ষের উকিল: ম্যাডাম, মহিলারা পুরুষদের সাথে বিয়ের পর যে রকম ব্যবহার করে সেই রকম ব্যবহার যদি বিয়ের আগে করত তাহলে অর্ধেক বিয়েই হতো না।

🗓 February 09, 2026
পুরুষ কয় প্রকার?
বন্ধু

পুরুষ কয় প্রকার?

অবিবাহিত ও বিবাহিত বন্ধুর মধ্যে কথা হচ্ছে... ১ম বন্ধু: দোস্ত, পুরুষ কয় প্রকার বলতে পারিস? ২য় বন্ধু: কি যে বলিস না। পুরুষের আবার প্রকার কী? ১ম বন্ধু: আছে, আছে, পুরুষেরও প্রকার আছে। পুরুষ দুই প্রকার। ২য় বন্ধু: কী বলিস! যেমন? ১ম বন্ধু: জীবিত আর বিবাহিত।

🗓 February 03, 2026
গাধার সাথে বিয়ে
প্রেম-ভালোবাসা

গাধার সাথে বিয়ে

বিয়ের আগে প্রেমিক-প্রেমিকা... প্রেমিকা: আমাদের বিয়ের খবরটা আমি আগে পাশের বাড়ির জাবেদকে জানাবো। প্রেমিক: কেন? প্রেমিকা: কারণ সে বলেছিল আমাকে নাকি গাধা ছাড়া কেউ বিয়ে করবে না।

🗓 January 26, 2026
পুরনো হলে আওয়াজ বাড়ে
বন্ধু

পুরনো হলে আওয়াজ বাড়ে

দুই বন্ধু চা খেতে খেতে গল্প করছে... ১ম বন্ধু: আচ্ছা দোস্ত, বল দেখি কোন জিনিস পুরনো হতে হতে আওয়াজ বেড়ে যায়? ২য় বন্ধু: মোটরসাইকেল। ১ম বন্ধু: আরো একটা আছে। ২য় বন্ধু: কী সেটা? ১ম বন্ধু: ঘরের বউ।

🗓 January 20, 2026
তৈলাক্ত স্কিন
স্বামী-স্ত্রী

তৈলাক্ত স্কিন

স্ত্রী: আমার স্কিন তৈলাক্ত। তাই কী ব্যবহার করতে পারি বলো তো। স্বামী: ভিমবার ট্রাই করে দেখতে পারো। তেল-চর্বি সবই দূর করবে।

🗓 January 18, 2026
সাবাস ব্যাটা
বাবা-ছেলে

সাবাস ব্যাটা

এক ছেলে মাথায় এক খাঁচা মুরগী নিয়ে বাজারে যাচ্ছিল বিক্রি করার জন্য। বাজারে তার বাবা তার জন্য দোকানে অপেক্ষা করছিলেন। ছেলেটা পথে আরেকজনের উঠান দিয়ে যাওয়ার সময় হঠাৎ খাঁচাটা মাথা থেকে পড়ে যাওয়ায় সবগুলো মুরগী খাঁচা থেকে বেরিয়ে ছুটাছুটি শুরু করল। তারপরও ছেলেটা মুরগীগুলো তাড়া করে ধরে খাঁচায় ভরে বাজারে রওনা হলো। বাজারে পৌঁছার পর... বাবা: কিরে, তোর মন খারাপ কেন? ছেলে: বাজারে আসার পথে খাঁচাটা মাথা থেকে পড়ে মুরগীগুলো সব বেরিয়ে গিয়েছিল। কয়টা ধরে আনতে পেরেছি বুঝতে পারছি না। গুণে দেখার পর... বাবা: সাবাস ব্যাটা। বাড়ি থেকে তুই ১৩টা মুরগী নিয়ে বেরিয়েছিলি। এখন দেখছি ১৭টা।

🗓 January 18, 2026
পাওয়ার
স্বামী-স্ত্রী

পাওয়ার

গ্রামের এক সহজ, সরল মেয়েকে বিয়ে করে এক যুবক ট্রেনে চড়ে শহরে যাচ্ছেন... স্বামী: দেখবে আমার কী পাওয়ার? আমি এক মুহূর্তে ট্রেন থামিয়ে ফেলতে পারবো। বউ সায় দেয়া মাত্রই স্বামী চেইন টান দিলেন। আর ধীরে ধীরে ট্রেন থেমে গেল। ট্রেনের ওই বগিতে কোনো বিপদ হয়েছে মনে করে ট্রেনের টিকেট ইন্সপেক্টর (টিটিআই) তড়িঘড়ি করে দৌড়ে এলেন। টিটিআই (ওই যুবকটিকে): আপনি চেইন টানলেন কেন? কোনো বিপদ হয়েছে? স্বামী: আমার নববিবাহিত স্ত্রীকে দেখাচ্ছিলাম কীভাবে আমি এক মুহূর্তে ট্রেন দাঁড় করিয়ে ফেলতে পারি। টিটিআই (রাগান্বিত হয়ে) যুবকটিকে বকাঝকা করে গালে জোরে এক থাপ্পড় মেরে চলে গেলেন। তখন... স্ত্রী: হায়, হায়। উনি তো আপনাকে বেইজ্জত করে দিলেন। স্বামী: অসুবিধা কী? আমার পাওয়ার আমি দেখিয়েছি। উনার পাওয়ার উনি দেখিয়েছেন।

🗓 January 13, 2026
« 1 2 3 4 5 »